Posts

Showing posts with the label tech news

অ্যাপলের ১৫ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা

Image
 সব রেকর্ড ছাড়িয়ে ২০১৬ অর্থবছরের জন্য ১৫ বিলিয়ন ইউএস ডলারের বাজেট ঘোষণা করলো প্রতিষ্ঠানটি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১১ লাখ কোটিরও বেশি। বিগত অর্ধদশকে অ্যাপলের বাজেট বেড়েছে বিদ্যুৎগতিতে। তবে সব রেকর্ড ছাড়িয়ে ২০১৬ অর্থবছরের জন্য ১৫ বিলিয়ন ইউএস ডলারের বাজেট ঘোষণা করল প্রতিষ্ঠানটি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১১ লাখ কোটিরও বেশি। ২০১৫ সালেই এর পরিমাণ ছিলো ১১.২ বিলিয়ন ডলার। আর সেটা এরা প্রায় চার বিলিয়ন বেড়ে দাড়ালো ১৫ বিলিয়ন ডলারে। তবে সবচেয়ে বড় পরিবর্তনটি আসে আদতে ২০১১ থেকে ২০১২ সালে। সেসময় আগের বছরের তুলনায় তারা ১০ বিলিয়ন ডলার বেশি বাজেটের প্রস্তাব দেয়। সে তুলনায় ২০১৩ সালের বৃদ্ধি কমই বলতে হবে। তারা ৩ বিলিয়ন ডলার যোগ করে পরবর্তী বাজেট ঘোষণা করে। বাজেটের ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই অ্যাপলের ধারে কাছেও নেই। সেক্ষেত্রে অ্যাপালৈর একমাত্র প্রতিদ্বন্দ্বি ভাবা হচ্ছে স্যামসাংকে। দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটি সামনের অর্থবছরে ২৪ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্যামসাং এর এতো বড় বাজেটের কারণ হতে পারে এ বছর আইফোনের তুলনায় তাদের ...

অ্যাপলে চাকরি পেতে গেলে যে ৩৩টি কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়

Image
গুগল এবং অন্যান্য বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মত অ্যাপল চাকরিপ্রার্থীদের পূর্বেকার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কারিগরি ও কিছু চমকপ্রদ বুদ্ধিভিত্তিক প্রশ্ন করে থাকে। একাধারে চ্যালেঞ্জিং ও উত্তেজনাপূর্ণ কর্মক্ষেত্র হিসেবে অ্যাপল বিশ্বজনীন। আর তাই অ্যাপলে চাকরি পাওয়াটা যে মোটেও সহজসাধ্য নয় তা আঁচ করাটা কঠিন কিছু নয়। গুগল এবং অন্যান্য বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মত অ্যাপল চাকুরিপ্রার্থীদের পূর্বেকার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কারিগরি ও কিছু চমকপ্রদ বুদ্ধিভিত্তিক প্রশ্ন করে থাকে। সংবাদমাধ্যম  বিজনেস ইনসাইডার  সম্প্রতি গ্লাসডোরে পোস্ট করা এরকমই কিছু ইন্টারভিউয়ের কঠিন প্রশ্নকে একত্রে প্রকাশ করেছে। কিছু গাণিতিক প্রশ্ন রয়েছে। আবার অন্য প্রশ্নগুলো সরল হলেও উত্তর দিতে ভালোই বেগ পোহাতে হতে পারে চাকুরিপ্রার্থীদের। সফটওয়্যার প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী   আপনার কাছে যদি দুটি ডিম থাকে আর আপনি নির্ণয় করতে চান ঠিক কত উপর থেকে ডিম দুটোকে ফেললেও সেটি ভাঙ্গবে না, এটি কিভাবে করবেন আপনি? এর সন্তোষজনক উত্তর কি? ফ্যামিলি রুম স্পেশালিস্ট পদে চাকরিপ্রার্থী   ...

২৬ প্রযুক্তি প্রতিষ্ঠান যেখানে কর্মীদের গড় বেতন এক লাখ ডলারের বেশি

Image
জব হান্টিং সাইট  গ্লাসডোরের  প্রতিবেদন অনুসারে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীরা গড়ে ১২০,০০০ মার্কিন ডলারের বেশি বেতন ভাতা পেয়ে থাকেন। উঠতি শিল্প হিসেবে প্রযুক্তি বিশ্বের কর্মীরা যে প্রচুর বেতন পান সে বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু শুধুমাত্র গুগল, ফেসবুক কিংবা মাইক্রোসফটের চাকুরিজীবীরাই যে বেশি বেতন পাওয়ার তালিকায় আছে তা কিন্তু নয়। জব হান্টিং সাইট  গ্লাসডোরের  প্রতিবেদন অনুসারে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীরা গড়ে ১২০,০০০ মার্কিন ডলারের বেশি বেতন ভাতা পেয়ে থাকেন। বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীদের ডেটাবেজ সংগ্রহ করে একটি তালিকা প্রকাশ করে গ্লাসডোর। গ্লাসডোরের প্রতিবেদন অনুসারে এখানে ২৬টি প্রতিষ্ঠানের কর্মীদের  বেতন প্রাপ্তির গড়  ও রিভিউ প্রদান করা হলো। গড় বেতনে কর্মচারীদের কাছ থেকে পাওয়া বোনাসসহ সর্বমোট মাসিক আয়ের পরিসংখ্যান যুক্ত করা হয়েছে। ২৬. কোয়ালকম:  ১২১,২৪৯ মার্কিন ডলার কর্মীদের প্রদত্ত রেটিং:  ৫ এর মধ্যে ৩.৭ যা করে:  কোয়ালকম মোবাইল এবং তারবিহীন ডিভাইসের চিপ তৈরির জন্য সার...

গুগল ক্রোমের জন্য মাইক্রোসফটের অফিস এক্সটেনশন

Image
গুগল ক্রোম ব্রাউজারের জন্য একটি এক্সটেনশন উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এই এক্সটেনশনটি ব্যবহার করে ওয়ান ড্রাইভে নতুন অফিস ফাইল তৈরি কিংবা অন্যান্য অফিস ফাইল ওপেন করা যাবে।  গুগল ক্রোম ব্রাউজারের জন্য একটি এক্সটেনশন উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এই এক্সটেনশনটি ব্যবহার করে ওয়ান ড্রাইভে নতুন অফিস ফাইল তৈরি কিংবা অন্যান্য অফিস ফাইল ওপেন করা যাবে।  উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য তৈরি এই এক্সটেনশনটি ইতোমধ্যেই গুগল ক্রোম স্টোরে উন্মুক্ত করা হয়েছে।  মাইক্রোসফটের এই উদ্যোগ থেকে একটি বিষয় মোটামুটি পরিষ্কার। আর তা হলো জনপ্রিয় বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানটি। হোক সেই প্ল্যাটফর্ম অন্য কোন প্রতিষ্ঠানের। গার্টনারের সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে দেখা গেছে, ইন্টারনেট এক্সপ্লোরারের বেশি গ্রাহক রয়েছে যেসব অঞ্চলে, সেসব অঞ্চলেও ধীরে ধীরে গুগল ক্রোমের জনপ্রিয়তা বাড়ছে।  মাইক্রোসফটের নতুন এজ ব্রাউজারে কোন এক্সটেনশন ব্যবহারের সুবিধা নেই। আগামি বছরের আগেও তেমন কোন ফিচার পাওয়ার সম্ভাবনাও নেই। 

মস্তিষ্কের কার্যক্ষমতা বের করার গেম বানালো বাংলাদেশী গেম ডেভেলপার

Image
রাইজ আপ ল্যাবস  মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা নির্ধারণ করতে পারে এরূপ একটি গেম বানিয়েছে, যাতে গেমারের খেলার ধরণ ও স্কোরের মাধ্যমে দেখানো হবে তার মস্তিষ্কের নির্ভুলভাবে কাজ করার দক্ষতা শতকরা কত ভাগ। বাংলাদেশী গেম ডেভেলপার প্রতিষ্ঠান রাইজ আপ ল্যাবস - মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা নির্ধারণ করতে পারে এরূপ একটি গেম বানিয়েছে, যাতে গেমারের খেলার ধরণ ও স্কোরের মাধ্যমে দেখানো হবে তার মস্তিষ্কের নির্ভুলভাবে কাজ করার দক্ষতা শতকরা কত ভাগ। ব্যাপারটি অসম্ভব মনে হলেও, একে সম্ভব করেই গেমটি বানানো হয়েছে বলে জানান গেমটির ডিজাইনার টিম। গেমটির নাম ‘ব্রেইন বস (Brain Boss)’; বর্তমানে গেমটি অ্যাপেল স্টোর, গুগল প্লে, অ্যামাজন ও উইন্ডোজ স্টোরে পাওয়া যাচ্ছে। সাধারণ গেম-প্লে ও ইউজার ইন্টারফেস নিয়ে বানানো গেমটিতে গেমারকে স্ক্রিনে দেখানো বিভিন্ন রঙের সংখ্যা থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক রঙের সঠিক সংখ্যাটি টাচ করতে হবে । গেমারকে মোট ৫ বার সুযোগ দেয়া হবে এর মধ্যেই গেমারকে সর্বোচ্চ স্কোরের চেষ্টা করতে হবে । প্রতিটি ভুল টাচের জন্য গেমারের সুযোগ একটি করে কমতে থাকবে । কিন্তু গেম-প্লে এর বর্ণনা শুনে সব...