২৬ প্রযুক্তি প্রতিষ্ঠান যেখানে কর্মীদের গড় বেতন এক লাখ ডলারের বেশি
জব হান্টিং সাইট গ্লাসডোরের প্রতিবেদন অনুসারে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীরা গড়ে ১২০,০০০ মার্কিন ডলারের বেশি বেতন ভাতা পেয়ে থাকেন।
উঠতি শিল্প হিসেবে প্রযুক্তি বিশ্বের কর্মীরা যে প্রচুর বেতন পান সে বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু শুধুমাত্র গুগল, ফেসবুক কিংবা মাইক্রোসফটের চাকুরিজীবীরাই যে বেশি বেতন পাওয়ার তালিকায় আছে তা কিন্তু নয়।
জব হান্টিং সাইট গ্লাসডোরের প্রতিবেদন অনুসারে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীরা গড়ে ১২০,০০০ মার্কিন ডলারের বেশি বেতন ভাতা পেয়ে থাকেন।
বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীদের ডেটাবেজ সংগ্রহ করে একটি তালিকা প্রকাশ করে গ্লাসডোর। গ্লাসডোরের প্রতিবেদন অনুসারে এখানে ২৬টি প্রতিষ্ঠানের কর্মীদের বেতন প্রাপ্তির গড় ও রিভিউ প্রদান করা হলো। গড় বেতনে কর্মচারীদের কাছ থেকে পাওয়া বোনাসসহ সর্বমোট মাসিক আয়ের পরিসংখ্যান যুক্ত করা হয়েছে।
২৬. কোয়ালকম: ১২১,২৪৯ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩.৭
যা করে: কোয়ালকম মোবাইল এবং তারবিহীন ডিভাইসের চিপ তৈরির জন্য সারা বিশ্বব্যাপী পরিচিত।
২৫. অ্যাভাগো: ১২২,২৮৫ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ২.৫
যা করে: অ্যাভাগো কম্পিউটার চিপ এবং কম্পিউটার-কম্পোনেন্ট প্রস্তুতকারক।
২৪. সিএ টেকনোলজিস: ১২২,৫২০ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩.২
যা করে: সিএ টেকনোলজিস সফটওয়্যার তৈরিকারক প্রতিষ্ঠান। সাধারণত তাদের তৈরিকৃত সফটওয়্যার আইটি ডিপার্টমেন্টর মনিটর এবং ডাটা সেন্টার ও নেটওয়ার্কস ম্যানেজ করতে সহায়তা করে।
২৩. সিম্যানটেক: ১২৪,৪৭৪ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩
যা করে: সিম্যানটেক কম্পিউটার সিকিউরিটি সফটওয়্যার তৈরি করে।
২২. অ্যাপল: ১২৬,৪৪৯ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৪
যা করে: অ্যাপল আইফোন, আইপ্যাড, ম্যাক কম্পিউটার এবং এসব ডিভাইস উপযোগী সফটওয়্যার তৈরি করে।
বিঃদ্রঃ এই বেতন চিত্রতে অ্যাপলের রিটেইল কর্মীদের বেতন যুক্ত নেই। তাদের বেতন সংযুক্ত করা হলে অ্যাপলের কর্মীদের গড় বেতন দাঁড়াবে ৩৬,৭৬০ মার্কিন ডলার।
২১. ইনটিউইট: ১২৬,৯৯৯ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩.৮
যা করে: ইনটিউইট ক্ষুদ্র ব্যবসায়ী এবং ভোক্তাদের জন্য অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরি করে।
২০. এনভিডিয়া, ১২৭,৩১৭ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩.৯
যা করে: এনভিডিয়া কম্পিউটার গ্রাফিকস, বিশেষত ভিডিও এবং ভিডিও গেমসের গ্রাফিক্সের চিপস তৈরি করে।
১৯. আকামাই: ১২৯,৬০৩ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৪
যা করে: ইন্টারনেটের বড় কোন সাইট দ্রুত ও আরো নির্ভরযোগ্যভাবে চলার জন্য আকামাই ‘কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক’ সেবা দিয়ে থাকে।
১৮. স্যানডিস্ক: ১৩০,০০০ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩.২
যা করে: স্যানডিস্ক মেমোরি কার্ড এবং কম্পিউটার স্টোরেজ হার্ডওয়্যার তৈরি করে।
১৭. নেটঅ্যাপ: ১৩০,০৩৩ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩.৫
যা করে: নেটঅ্যাপ কম্পিউটার স্টোরেজ ডিভাইস তৈরি করে।
১৬. অটোডেস্ক: ১৩০,১৪৯ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩,৯
যা করে: অটোডেস্ক প্রকৌশলী, স্থপতি এবং ডিজাইনারদের জন্য সফটওয়্যার তৈরি করে।
১৫. ইবে: ১৩৩,২২০ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩.৬
যা করে: ইবে নতুন ও পুরাতন পণ্য কেনা-বেঁচার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস।
১৪. ভেরিসাইন: ১৩২,৪৭৫ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩.৯
যা করে: ভেরিসাইন ইন্টারনেট সিকিউরিটি সার্ভিস এবং ডোমেইন নেম রেজিস্ট্রেশন সার্ভিস প্রদান করে।
১৩. অ্যাডোবি: ১৩৩,৩২২ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৪
যা করে: অ্যাডোবি শিল্পী, ফটোগ্রাফার এবং ডিজাইনারদের জন্য সফটওয়্যার তৈরি করে।
১২. নেটফ্লিক্স: ১৩৪,৭২১ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩.৬
যা করে: ইন্টারনেটে সরাসরি চলচ্চিত্র এবং টিভি দেখার জন্য সাবস্ক্রিপশন সার্ভিস প্রদান করে নেটফ্লিক্স
১১. মাইক্রোসফট: ১৩৭,০০০ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩.৮
যা করে: সফটওয়্যার এবং কনজ্যুমার টেক জায়ান্ট মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অফিস অ্যাপস, এক্সবক্স গেমিং কনসোল এবং অন্যান্য ডিভাইস ও সফটওয়্যার তৈরি করে।
১০. ইয়াহু: ১৩৭,০১১ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩.৫
যা করে: ইয়াহু এমন একটি আইকনিক কোম্পানী যেখানে আপনি আবহাওয়া থেকে শুরু করে বিভন্নি ভিডিওসহ সবকিছু করতে পারবেন।
৯. এফ৫ নেটওয়ার্কস: ১৩৮,৪০৩ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৪.২
যা করে: এফ৫ কর্পোরেট নেটওয়ার্ক দ্রুততর করার জন্য কম্পিউটার নেটওয়ার্ক সংক্রান্ত সরঞ্জাম তৈরি করে।
৮. সিসকো: ১৩৮,৮৬১ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩.৭
যা করে: সিসকো কম্পিউটার নেটওয়ার্ক সংক্রান্ত সরঞ্জাম তেরিতে বিশ্বের সবচেয়ে বড় নির্মাতা।
৭. জিলিংক্স: ১৪১,৪৪৮ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩.৪
যা করে: কম্পিউটার নেটওয়ার্ক এবং তারবিহীন ডিভাইসে চলার মত প্রোগ্রাম্যাবল লজিক ডিভাইস, যেমন চিপসের নকশা করে প্রতিষ্ঠানটি।
৬. অলটেরা: ১৪১,০৩৫ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩.৪
যা করে: অলটেরা বিশেষভাবে প্রোগ্রাম্যাবল লজিক ডিভাইসের চিপ নির্মাতা। তাছাড়া ফাংশনসহ ডিজিটাল সার্কিটও তৈরি করে তারা। প্রায় ১৬.৭ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে আলটেরাকে কিনে নেওয়ার প্রক্রিয়ায় আছে ইনটেল।
৫. ব্রডকম: ১৪৫,০৮৪ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩.৫
যা করে: প্রত্যেক হার্ডওয়্যার তৈরিকারকদের জন্য প্রোগ্রাম্যাবল চিপস তৈরি করে প্রতিষ্ঠানটি। অ্যাভাগো প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে ব্রডকমকে কোম্পানিটির অধীনে নেওয়ার প্রক্রিয়ায় আছে।
৪. ফেসবুক: ১৪৬,১২০ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৪.৪
যা করে: বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম।
৩. সেলসফোর্স: ১৫১,৫১২ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৪.৪
যা করে: ‘কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট’ অ্যাপের জন্য সর্বাধিক পরিচিত। এই অ্যাপ কর্পোরেট সেলস ফোর্সের কাজে ব্যবহৃত হয়।
২. গুগল: ১৫৩,১৫০ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৪.৪
যা করে: ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল স্মার্টফোন সফটওয়্যার তৈরি থেকে শুরু করে ওয়ার্ক অ্যাপস, সেলফ ড্রাইভিং গাড়িসহ সবকিছুই করে।
১. জুপিটার নেটওয়ার্কস: ১৫৩,৬২৪ মার্কিন ডলার
কর্মীদের প্রদত্ত রেটিং: ৫ এর মধ্যে ৩.৬
যা করে: জুপিটার নেটওয়ার্কস কম্পিউটার নেটওয়ার্কস তৈরি এবং সুরক্ষিত রাখার সরঞ্জাম তৈরি করে।
Comments
Post a Comment