Posts

Showing posts from 2016

রিভিউ আবেদন করবেন মীর কাসেম আলী

Image
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) করবেন বলে জানিয়েছে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ।  মঙ্গলবার সকালে মীর কাসেমকে আদালতের মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। মৃত্যু পরোয়ানা শোনার পর রায় পুনর্বিবেচনার আবেদন করার কথা জানান মীর কাসেম। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে কনডেম সেলে মীর কাসেম আলীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়। ওই সময় তিনি বলেন, স্বজন ও আইনজীবীদের সঙ্গে কথা বলে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন। মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম জানিয়েছেন, রায়ের কপি হাতে পেলেই বাবার সঙ্গে আলোচনা করে রিভিউ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। দু'একদিনের  মধ্যে তারা কাশিপুর কারাগারে যাবেন। যুদ্ধপরাধ মামলায় সর্বোচ্চ আদালতের রায়ের পর একমাত্র রিভিউ আবেদনই থাকছে বিচারিক প্রক্রিয়ার শেষ ধাপ। নিয়ম অনুযায়ী, আসামিপক্ষ পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আবেদন করার সুযোগ পাবে। রিভিউ নিষ্পত...

আজকের খেলা : ৮ জুন, ২০১৬

Image
টেলিভিশনে যেসব খেলাগুলো দেখবেন আজ, সেগুলো হলো : কোপা আমেরিকা ব্রাজিল-হাইতি (সরাসরি, বৃহস্পতিবার ভোর ৫টা ৩০মিনিট, সনি ইএসপিএন) ইকুয়েডর-পেরু (সরাসরি, বৃহস্পতিবার সকাল ৮টা, সনি ইএসপিএন) ত্রিদেশীয় সিরিজ দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া (পুনঃপ্রচার, রাত ৯টা ৩০ মিনিট, টেন ৩)

বাংলাদেশ থেকে আরো ৫ লাখ শ্রমিক নিবে সৌদি আরব

Image
সৌদি আরব বাংলাদেশ থেকে আরো ৫ লাখ শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবের শ্রমমন্ত্রী ড. মুফরেজ বিন সাদ আল হাকবানি এ সম্পর্কে বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে আরো ৫ লাখ জনশক্তি নিতে আগ্রহী।’ সৌদি শ্রমমন্ত্রী গত রোববার রাতে রয়্যাল কনফারেন্স প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসে এই আগ্রহের কথা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে বর্তমানে ৫ দিনের সরকারি সফরে সৌদি আরব অবস্থান করছেন। সৌদি মন্ত্রী বলেন, বাংলাদেশী শ্রমিকেরা এখানে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন। এছাড়া, প্রায় ৪২ হাজার নারী শ্রমিক গৃহকর্মে নিয়োজিত রয়েছেন। প্রধানমন্ত্রী এবং সৌদি শ্রমমন্ত্রী জনশক্তি নিয়োগের ক্ষেত্রে ব্যয় সংকোচনের জন্য মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বন্ধে একমত হন। শ্রমমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে শ্রমিক ছাড়াও চিকিৎসক, শিক্ষক এবং প্রকৌশলীদের নিয়োগ উন্মুক্ত করে দেয়ার লক্ষ্যও আমাদের রয়েছে। সৌদি আরবে মহিলা গৃহকর্মী নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী বলে...

মিতুর মোবাইল ফোনে এসএমএস পাঠাল কে?

Image
চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রীকে নৃশংসভাবে হত্যার দু’দিন পার হলেও শনাক্ত করা যায়নি খুনিদের। উদ্ধার করা যায়নি নিহত মাহমুদা খানম মিতুর মোবাইল ফোনটিও। এ ফোনেই খুনিরা ভুয়া এসএমএস পাঠিয়ে মিতুকে নির্ধারিত সময়ের আগেই ঘর থেকে বের করে এনেছিল বলে সন্দেহ করা হচ্ছে। নিহত মিতুর মোবাইলটি উদ্ধার করতে না পারায় অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা তদন্তকারীদের কাছে। গত শনিবার রাতে মিতুর ছেলে মাহিরের স্কুল থেকে এসএমএস দেওয়া হয়। প্রতিবেশী কয়েকজন নারী জানান, মিতু শনিবার রাতে তাদের সঙ্গে আলাপের সময় বলেছিলেন, স্কুল থেকে এসএমএস দিয়েছে, রোববার স্কুলে সমাবেশ আছে, তাই স্কুলবাস তাড়াতাড়ি আসবে। তবে এ ব্যাপারে মাহিরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অধ্যক্ষ কর্নেল আবু নাসের মো. তোহা জানান, স্কুল থেকে কোনো এসএমএস পাঠানো হয়নি। চট্টগ্রামের গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত থাকাকালে বাবুল আক্তার জঙ্গি দমন অভিযানে সাহসিকতার জন্য প্রশংসিত হয়েছিলেন। তবে বিভিন্নভাবে হুমকি আসতে থাকায় উদ্বিগ্ন ছিলেন তারা। ওআর নিজাম রোডের ওই বাসা বদলে ফেলার ইচ্ছার কথাও এক প্রতিবেশীকে বলেছিলেন মিতু। গত রোববার...