রিভিউ আবেদন করবেন মীর কাসেম আলী
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) করবেন বলে জানিয়েছে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে মীর কাসেমকে আদালতের মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। মৃত্যু পরোয়ানা শোনার পর রায় পুনর্বিবেচনার আবেদন করার কথা জানান মীর কাসেম।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে কনডেম সেলে মীর কাসেম আলীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়। ওই সময় তিনি বলেন, স্বজন ও আইনজীবীদের সঙ্গে কথা বলে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন।
মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম জানিয়েছেন, রায়ের কপি হাতে পেলেই বাবার সঙ্গে আলোচনা করে রিভিউ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। দু'একদিনের মধ্যে তারা কাশিপুর কারাগারে যাবেন।
যুদ্ধপরাধ মামলায় সর্বোচ্চ আদালতের রায়ের পর একমাত্র রিভিউ আবেদনই থাকছে বিচারিক প্রক্রিয়ার শেষ ধাপ। নিয়ম অনুযায়ী, আসামিপক্ষ পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আবেদন করার সুযোগ পাবে। রিভিউ নিষ্পত্তি হওয়ার আগে দণ্ড কার্যকর করা যাবে না।
- See more at: http://www.priyo.com/2016/Jun/08/220270#sthash.tIafoTnw.dpuf
Comments
Post a Comment