এবার মোবাইলেও নিনটেনডো
মোবাইলের জন্য গেম তৈরি করছে বিশ্বখ্যাত গেমিং কনসোল প্রতিষ্ঠান নিনটেনডো। ছবি: সিএনএন এবার মোবাইলের জন্য গেম তৈরি করছে বিশ্বখ্যাত গেমিং কনসোল প্রতিষ্ঠান নিনটেনডো। তবে এজন্য তাদের সবচেয়ে জনপ্রিয় গেমস সুপার মারিওকে বেছে না নিয়ে মিটোমো নামের একটি গেমকে নির্বাচন করেছে। বৃহস্পতিবার দেয়া এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায় মিটোমো’র মাধ্যমে নিজেরাই চরিত্র তৈরি করে খেলতে পারবেন স্মার্টফোন গ্রাহকরা। আর এজন্য তাদের অপেক্ষা করতে হবে আগামী বছর মার্চ পর্যন্ত। এর আগে ২০০৬ সালে তাদের ডব্লিউটু কনসোলের জন্য ‘মি’ (Mii) নামের একটি গেম তৈরি করে নিনটেনডো। সেই গেমটি অনেকটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মতো ছিল। মিটোমোও সেই গেমটির মতোই হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। একসময়ের অপ্রতিদ্বন্দ্বী এই কনসোল নির্মাতা প্রতিষ্ঠানটি অনেক দিন ধরেই তাদের বাজার হারাচ্ছে। ২০১২ যাত্রা শুরু করা তাদের ডব্লিউটু কনসোলটি এখন পর্যন্ত বিক্রি হয়েছে এক কোটি যা প্রতিদ্বন্দ্বী এক্সবক্স কিংবা প্লে-স্টেশনের তুলনায় খুবই কম। আর তাই নিজেদের বাজার পুনরুদ্ধারের জন্য স্মার্টফোন অ্যাপের দিকে প্রতিষ্ঠানটি ঝুঁকছে বলেই ধারণা বিশেষ...