অ্যান্ড্রয়েডে বিলীন হচ্ছে ক্রোম ওএস
স্মার্টফোন ও ট্যাবের জন্য গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি নোটবুকের জন্য রয়েছে ক্রোম অপারেটিং সিস্টেম। তবে অ্যান্ড্রয়েডের সাথে ক্রোম ওএস একীভূত করার কথা ভাবছে গুগল। স্মার্টফোন ও ট্যাবের জন্য গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি নোটবুকের জন্য রয়েছে ক্রোম অপারেটিং সিস্টেম। তবে অ্যান্ড্রয়েডের সাথে ক্রোম ওএস একীভূত করার কথা ভাবছে গুগল। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সাল থেকেই নতুনরূপে তৈরি অপারেটিং সিস্টেমটি পাওয়া যাবে। আর আগামী বছর একীভূত করা অপারেটিং সিস্টেমটি পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হতে পারে। কিন্তু ঠিক কিভাবে গুগল এই অপারেটিং সিস্টেম তৈরি করবে তা এখনও পরিষ্কার নয়। এসব বিষয়ে একজন বিশেষজ্ঞ জানান, এমনটা হতে পারে যে গুগল তার ক্রোম সিস্টেমে থাকবে এবং একইসঙ্গে জন্য তিনটি অপারেটিং সিস্টেম চালু রাখবে। ক্রোমকে অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করা হলে সেটার একটা নতুন নামও থাকবে বলে জানায় গুগল। তবে গ্রাহকদের জন্য এটা নতুন কোনো খবর নয়। এর আগে ২০১৪ সালে গুগল কর্মকর্তারা জান...