অ্যাপলে চাকরি পেতে গেলে যে ৩৩টি কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়

গুগল এবং অন্যান্য বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মত অ্যাপল চাকরিপ্রার্থীদের পূর্বেকার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কারিগরি ও কিছু চমকপ্রদ বুদ্ধিভিত্তিক প্রশ্ন করে থাকে।
একাধারে চ্যালেঞ্জিং ও উত্তেজনাপূর্ণ কর্মক্ষেত্র হিসেবে অ্যাপল বিশ্বজনীন। আর তাই অ্যাপলে চাকরি পাওয়াটা যে মোটেও সহজসাধ্য নয় তা আঁচ করাটা কঠিন কিছু নয়।

গুগল এবং অন্যান্য বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মত অ্যাপল চাকুরিপ্রার্থীদের পূর্বেকার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কারিগরি ও কিছু চমকপ্রদ বুদ্ধিভিত্তিক প্রশ্ন করে থাকে।
সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার সম্প্রতি গ্লাসডোরে পোস্ট করা এরকমই কিছু ইন্টারভিউয়ের কঠিন প্রশ্নকে একত্রে প্রকাশ করেছে। কিছু গাণিতিক প্রশ্ন রয়েছে। আবার অন্য প্রশ্নগুলো সরল হলেও উত্তর দিতে ভালোই বেগ পোহাতে হতে পারে চাকুরিপ্রার্থীদের।
সফটওয়্যার প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী 
আপনার কাছে যদি দুটি ডিম থাকে আর আপনি নির্ণয় করতে চান ঠিক কত উপর থেকে ডিম দুটোকে ফেললেও সেটি ভাঙ্গবে না, এটি কিভাবে করবেন আপনি? এর সন্তোষজনক উত্তর কি?
ফ্যামিলি রুম স্পেশালিস্ট পদে চাকরিপ্রার্থী 
‘আপনার সবচেয়ে ভালো বন্ধু কে?’
সফটওয়্যার প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী 
একটি কৌতূহলোদ্দীপক সমস্যার কথা বলুন আর আপনি তা কিভাবে সমাধান করেছিলেন?
হোম অ্যাডভাইজর পদে চাকরিপ্রার্থী 
"৮ বছর বয়সী শিশুর সামনে মডেম/রাউটার এবং এর ফাংশনগুলো বিশ্লেষণ করুন।"
গ্লোবাল সাপ্লাই ম্যানেজার পদে চাকরিপ্রার্থী 
প্রত্যেকদিন বিশ্বে কতগুলো বাচ্চা জন্মগ্রহণ করে? 
সফটওয়্যার প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী
‘আপনার কাছে ১০০টি কয়েন আছে আর এগুলো টেবিলের উপর রাখা আছে। প্রত্যেকটি মুদ্রার এপিঠ-ওপিঠ অর্থাৎ হেড ও টেইল উভয়ই আছে। এর মধ্যে ১০টি মুদ্রার হেড এবং ৯০টির টেইল টেবিলে পড়ে আছে। মুদ্রার কোন সাইডটি উপরে আছে তা আপনি ছুঁয়ে বা দেখে নিশ্চিত হতে পারবেন না। এখন কয়েনগুলোকে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে সমানসংখ্যক দুটি স্তুপাকারে বিভক্ত করুন।’
সফটওয়্যার প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী 
‘নিজের সম্বন্ধে বর্ণনা করুন, কী আপনাকে উদ্দীপ্ত করে?’
জৈষ্ঠ্য সফটওয়্যার প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী 
‘আপনাকে যদি আমরা চাকরিতে নিযোগ দিই তবে কোন কাজ করতে ইচ্ছুক হবেন আপনি?’
সফটওয়্যার কিউএ প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী 
‘তিনটি বাক্স আছে। একটি বাক্সে আপেল, একটিতে কমলা এবং আরেকটিতে আপেল ও কমলা উভয়ই আছে। বাক্সগুলো ভুল করে প্যাকেটজাত করা হয়েছে যার ফলে কোনটিতে কি ফল আছে তা বোঝা যাচ্ছে না। এখন তিনটির মধ্যে একটি বাক্স না দেখে খুলে ওর ভেতর থেকে একটি ফল আপনি হাতে নিবেন। ফলটির দিকে তাকিয়ে কিভাবে তৎক্ষনাত অন্য বাক্সগুলোতে কি ফল আছে তা নির্ধারণ করবেন?’
১০

স্পেশালিস্ট পদে চাকরিপ্রার্থী
‘দৃশ্য: আপনি একজন রাগান্বিত কাস্টমারের সাথে কথা বলছেন। কাস্টমারটি ২০ মিনিট ধরে সাহায্যের জন্য অপেক্ষা করছে এবং কিছুটা মানসিক বিপর্যয়ে আছে। সে দাবী করে বসল এই অনাকাঙ্খিত দেরির জন্য সে বাজারের অন্য কোন ভালো কম্পিউটার বা মাইক্রোসফট স্টোর থেকে কম্পিউটার কিনবে। আপনি কিভাবে এই পরিস্থিতি সামলাবেন?’ 
গ্লোবাল সাপ্লাই ম্যানেজার পদে চাকরিপ্রার্থী 
‘এই কলমটির দাম কত তা কিভাবে নির্ধারণ করবেন আপনি?’
অ্যাপল কেয়ার এ্যাট-হোম কনসালটেন্ট পদে চাকরিপ্রার্থী 
‘তার কাছে পুরাতন কম্পিউটার আছে বলে এক ব্যক্তি আপনাকে বাসায় ডাকল। বাসায় গিয়ে আপনি দেখতে পেলেন সেটা মূলত একটা ইট। তখন আপনি কি করবেন?’
বিল্ড প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী 
‘আপনি কি চটপটে?’
সফটওয়্যার ম্যানেজার পদে চাকরিপ্রার্থী 
‘আপনার ব্যর্থতাগুলো কী? আর তা থেকে আপনি কী শিক্ষা নিয়েছেন?’
১৪

সফটওয়্যার প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী 
‘আপনি কি কখনো কোন ম্যানেজারের সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেছেন? যদি করে থাকেন, তবে কিভাবে দ্বিমত পোষণ করেছিলেন? একটি নির্দিষ্ট উদাহরণ দেন এবং ঐ মতানৈক্যকে কিভাবে সমাধান করেছিলেন তা বিশ্লেষণ করুন। সবিশেষে তার ফলাফল কী হয়েছিল এবং ঐ ব্যক্তিটি আপনাকে নিয়ে বর্তমানে কী ভাবে?’ 
যন্ত্রকৌশল প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী 
‘রেকর্ড টার্নটেবিলে এক গ্লাস পানি রেখেছেন আপনি এরপর ধীরে ধীরে গতি বৃদ্ধি করেছেন। প্রথমে কী হবে- গ্লাসটি কি কাত হয়ে পড়ে যাবে, উল্টে যাবে নাকি পানি ছিঁটকে বেরোবে?’
সফটওয়্যার প্রকৌশলীর ম্যানেজার পদে চাকরিপ্রার্থী 
‘আপনার জীবনের গর্ব করার মত কোন ঘটনা আমাদেরকে বলুন।’
জৈষ্ঠ্য সফটওয়্যার প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী 
‘আমাদের আপনাকে কেন নিয়োগ দেওয়া উচিত?’ 
সফটওয়্যার প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী 
‘আপনি কি সৃষ্টিশীল? কী ধরণের সৃষ্টিশীল চিন্তা-ভাবনা আপনি করে থাকেন?’ 
অ্যাপল রিটেইল স্পেশালিস্ট পদে চাকরিপ্রার্থী
‘একটি বিব্রতকর অভিজ্ঞতার কথা বর্ণনা করুন।’

অ্যাপল অ্যাট-হোম এ্যাডভাইজর পদে চাকরিপ্রার্থী 

‘কোনটি বেশি গুরুতপূর্ণ- কাস্টমারদের সমস্যা সমাধান করা নাকি কাস্টমারদের মনে ভালো অভিজ্ঞতার সঞ্চার করা?’

২০

স্পেশালিস্ট পদে চাকরিপ্রার্থী 
‘অ্যাপল কেন এর নাম অ্যাপল কম্পিউটারস ইনকরপোরেটেড থেকে অ্যাপল ইএনসি'তে পরিবর্তন করল?’
ফ্যামিলি রুম স্পেশালিস্ট পদে চাকরিপ্রার্থী 
‘আপনাকে দেখে অনেক ইতিবাচক মনে হচ্ছে, কী ধরণের জিনিস আপনাকে নেতিবাচক করে দিতে পারে?’
কলেজ অ্যাট-হোম এ্যাডভাইজর পদে চাকরিপ্রার্থী 
‘একমাত্র নিজের কথা প্রয়োগ করে আপনি কাস্টামারদের সাহায্য করতে ইচ্ছুক- বিষয়টি একটু অভিনয় করে দেখান।’
সফটওয়্যার প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী 
‘কোন জিনিসটি আজ আপনাকে এখানে এনেছে?’
সফটওয়্যার প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী 
‘আইটিউনসের মত একটি ছবির অ্যাপ যেটি কিনা পুরনো ছবিগুলো নিচে নামিয়ে দেয়, পুরনো ও অব্যবহৃত ছবি যাতে হারিয়ে না যায় এবং ব্যবহার করা যায় তার জন্য কী ধরণের কৌশল অবলম্বন করবেন আপনি?’  
প্রধান বিশ্লেষক পদে চাকরিপ্রার্থী 
নায্য এবং অনায্য মুদ্রার মিশ্রণে পূ্র্ণ একটি কলস আপনাকে দেওয়া হল, আপনি এটি উঠিয়ে তিনবার ঝাঁকি দিলেন। এরপর মুদ্রা তুলতে গিয়ে নায্য বা অনায্য মুদ্রা ওঠার সম্ভাবনা কতটুকু?’
প্রকৌশলী প্রকল্প ব্যবস্থাপক পদে চাকরিপ্রার্থী 
‘গত ৪ বছরে আপনার সবচেয়ে ভালো দিন কোনটি? আর সবচেয়ে খারাপ দিন কোনটি?’
স্পেশালিস্ট পদে চাকরিপ্রার্থী- ‘আপনি যখন অ্যাপল স্টোরে কাস্টমার হিসেবে যান, তখন স্টোরের কোন বিষয়টি আপনার চোখে পড়ে? স্টোরে যাওয়ার প্রথম দিন আপনার মনে কোন জিনিসটির উদয় হয়?’
২৮

সফটওয়্যার প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী 
‘আপনি কেন অ্যাপলে যোগ দিতে চান? অ্যাপল যদি আপনাকে নিয়োগ দেয় তবে বর্তমান কর্মক্ষেত্রের কোন বিষয়টি আপনি সবচেয়ে বেশি মিস করবেন?’
সফটওয়্যার কিউএ প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী- ‘আপনি কিভাবে আপনার প্রিয় অ্যাপটিকে পরীক্ষা করবেন?’
সফটওয়্যার প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী 
‘এখন থেকে পরবর্তী ৫ বছরে আপনি কী করতে চান?’
সফটওয়্যার কিউএ প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী 
‘আপনি কিভাবে একটি টোস্টার পরীক্ষা করেন?’

Comments

Popular posts from this blog

অ্যান্ড্রয়েডে বিলীন হচ্ছে ক্রোম ওএস

মস্তিষ্কের কার্যক্ষমতা বের করার গেম বানালো বাংলাদেশী গেম ডেভেলপার

২৬ প্রযুক্তি প্রতিষ্ঠান যেখানে কর্মীদের গড় বেতন এক লাখ ডলারের বেশি