বাংলাদেশে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সম্ভাবনা বাড়ছে
বাংলাদেশে সম্ভাবনাময় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের দোয়ার উন্মচিত হচ্ছে। বিলিয়ন ডলারের ব্যবসায়িক প্ল্যাটফর্মে কাজ করছেন সারা বিশ্বের মানুষ। বাংলাদেশেও সম্প্রতি এই নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে।
(প্রিয় টেক) বাংলাদেশে সম্ভাবনাময় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের দোয়ার উন্মচিত হচ্ছে। বিলিয়ন ডলারের ব্যবসায়িক প্ল্যাটফর্মে কাজ করছেন সারা বিশ্বের মানুষ। বাংলাদেশেও সম্প্রতি এই নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। এসব বিষয়ে সামগ্রিক ধারণা দিতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অ্যাফিলিয়েট মার্কেটারদের নিয়েঅ্যামাজন অ্যাফিলিয়েট মিটআপ। শুক্রবার রাজধানীর মিরপুরে শতাধিক অ্যাফিলিয়েট মার্কেটার এবং এ বিষয়ে আগ্রহীরা এতে অংশ নেন। অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য রিসোর্স ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মার্কেটেভার মিটআপের আয়োজন করে। অনুষ্ঠানে নতুন মার্কেটারদের দিকনির্দেশনার পাশাপাশি অভিজ্ঞরা তাদের আইডিয়া এবং স্ট্র্যাটেজি শেয়ার করেন।
অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন করেন মার্কেটেভার প্রতিষ্ঠাতা আল-আমিন কবির। তিনি বলেন, প্যাসিভ ইনকাম মডেল হিসেবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং খুবই জনপ্রিয়। অ্যাফিলিয়েট মার্কেটিং সারা বিশ্বে প্রচলিত আছে। এটি একটি নিশ্চিত অয়ের উৎস হতে পারে যে কোন ফিল্যান্সারদের জন্য। মাল্টি মিলিয়ন ডলারের এ সেক্টরে বাংলাদেশীদের জন্য রয়েছে অবারিত সুযোগ। তাহলে বাংলাদেশে পিছিয়ে থাকবে কেন? এই খাতে বিশ্বের অন্যান্য দেশের লোকজন বেশ এগিয়ে আছে। অ্যাফিলিয়েট মার্কেটারদের নিয়ে এমন আরও আয়োজন করা হবে। যেন নতুনরা এই সম্পর্কে জানতে পারে। যুক্তরাষ্ট্রে প্রায় ৯০ শতাংশ মানুষ কোনো পণ্য কেনার আগে ইন্টারনেট থেকে তথ্য নিয়ে তারপর সেটি কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। যে কারোর সামনে তাই ওয়েবসাইট তৈরি ও কনটেন্ট প্রকাশের মাধ্যমে এ বিশাল অডিয়েন্সের কাছে পণ্য বিক্রির সুযোগ রয়েছে। বিশ্বব্যাপী অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মডেল ব্যবহার করে অ্যাফিলিয়েট মার্কেটাররা মাল্টি মিলিয়ন ডলার আয় করছেন। যার একটা বিশাল অংশ পাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশী অ্যাফিলিয়েট মার্কেটারদের।
অনুষ্ঠানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিভিন্ন দিক তুলে ধরেন ডেভসটিম লিমিটেডের প্রধান নির্বাহী তাহের চৌধুরী সুমন। তিনি বলেন, যেসব অডিয়েন্সের কাছে আমরা কোনো পণ্য বিক্রি করতে চাই, তাদের জন্য মানসম্মত কনটেন্ট প্রস্তুত করলেই চলবে। আর লিংক বিল্ডিং সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করে তবেই কাজে নামতে হবে। তিনি বলেন, মার্কেটের জন্য আমরা কোনো রিভিউ লেখার চিন্তা করি শুধুমাত্র টাকা আয় করার জন্য। কিন্তু প্রথমেই এটা না ভেবে পাঠকদের উপকারে আসে এমন রিসোর্স আর্টিকেল লিখতে হবে। এতে করে একই সাথে পাঠকদের সন্তুষ্টি এবং ভালো অর্থ আয় করা যাবে। সুমন জানান, যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে, সেদেশের অধিকাংশ ব্যবহারকারী পণ্য কেনার আগে অনলাইন গবেষণা করে বা সার্চ করে দেখে পণ্যটি কেমন? এ থেকে বোঝা যায় রিভিউ কতটা দরকার।
পেওনিয়ার বাংলাদেশের অ্যাম্বাসেডর রিফাত আহমেদ বলেন, পেওনিয়ার থেকে টাকার তোলার জন্য বুথে কার্ড ব্যবহার না করে সরাসরি ব্যাংক থেকে তোলা ভালো। কারণ এতে করে ডলারের ভালো দাম পাওয়া যায়। পেওনিয়ারের বাংলাদেশ অ্যাম্বাসেডর রিফাত আহমেদ বাংলাদেশে প্রতিষ্ঠানটির মাধ্যমে অর্থ উত্তোলনের নানা সুবিধা বর্ণনা করেন। অনুষ্ঠানে ইউটিউবের মাধ্যমে কীভাবে পণ্য বিক্রি করা যায়, তা নিয়ে আলোচনা করেন ইউটিউব মার্কেটিং অভিজ্ঞ জাফর হোসেন জাফি। অনুষ্ঠানের প্যানেল ডিসকাশন পর্বে উপস্থিত ছিলেন মাসুদুর রশীদ, আমিসুল ইসলাম সুমন, আরিফুল ইসলাম পলাশ, তমাল আনোয়ার, দেলওয়ার জাহান প্রমুখ। এছাড়া আরো বেশ কয়েকজন স্বনামধন্য অ্যাফিলিয়েট মার্কেটার এ আয়োজনে উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment