গুগল ক্রোমের জন্য মাইক্রোসফটের অফিস এক্সটেনশন

গুগল ক্রোম ব্রাউজারের জন্য একটি এক্সটেনশন উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এই এক্সটেনশনটি ব্যবহার করে ওয়ান ড্রাইভে নতুন অফিস ফাইল তৈরি কিংবা অন্যান্য অফিস ফাইল ওপেন করা যাবে। 
গুগল ক্রোম ব্রাউজারের জন্য একটি এক্সটেনশন উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এই এক্সটেনশনটি ব্যবহার করে ওয়ান ড্রাইভে নতুন অফিস ফাইল তৈরি কিংবা অন্যান্য অফিস ফাইল ওপেন করা যাবে। 
উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য তৈরি এই এক্সটেনশনটি ইতোমধ্যেই গুগল ক্রোম স্টোরে উন্মুক্ত করা হয়েছে। 
মাইক্রোসফটের এই উদ্যোগ থেকে একটি বিষয় মোটামুটি পরিষ্কার। আর তা হলো জনপ্রিয় বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানটি। হোক সেই প্ল্যাটফর্ম অন্য কোন প্রতিষ্ঠানের। গার্টনারের সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে দেখা গেছে, ইন্টারনেট এক্সপ্লোরারের বেশি গ্রাহক রয়েছে যেসব অঞ্চলে, সেসব অঞ্চলেও ধীরে ধীরে গুগল ক্রোমের জনপ্রিয়তা বাড়ছে। 
মাইক্রোসফটের নতুন এজ ব্রাউজারে কোন এক্সটেনশন ব্যবহারের সুবিধা নেই। আগামি বছরের আগেও তেমন কোন ফিচার পাওয়ার সম্ভাবনাও নেই। 

Comments

Popular posts from this blog

অ্যান্ড্রয়েডে বিলীন হচ্ছে ক্রোম ওএস

মস্তিষ্কের কার্যক্ষমতা বের করার গেম বানালো বাংলাদেশী গেম ডেভেলপার

২৬ প্রযুক্তি প্রতিষ্ঠান যেখানে কর্মীদের গড় বেতন এক লাখ ডলারের বেশি