Posts

রিভিউ আবেদন করবেন মীর কাসেম আলী

Image
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) করবেন বলে জানিয়েছে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ।  মঙ্গলবার সকালে মীর কাসেমকে আদালতের মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। মৃত্যু পরোয়ানা শোনার পর রায় পুনর্বিবেচনার আবেদন করার কথা জানান মীর কাসেম। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে কনডেম সেলে মীর কাসেম আলীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়। ওই সময় তিনি বলেন, স্বজন ও আইনজীবীদের সঙ্গে কথা বলে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন। মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম জানিয়েছেন, রায়ের কপি হাতে পেলেই বাবার সঙ্গে আলোচনা করে রিভিউ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। দু'একদিনের  মধ্যে তারা কাশিপুর কারাগারে যাবেন। যুদ্ধপরাধ মামলায় সর্বোচ্চ আদালতের রায়ের পর একমাত্র রিভিউ আবেদনই থাকছে বিচারিক প্রক্রিয়ার শেষ ধাপ। নিয়ম অনুযায়ী, আসামিপক্ষ পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আবেদন করার সুযোগ পাবে। রিভিউ নিষ্পত...

আজকের খেলা : ৮ জুন, ২০১৬

Image
টেলিভিশনে যেসব খেলাগুলো দেখবেন আজ, সেগুলো হলো : কোপা আমেরিকা ব্রাজিল-হাইতি (সরাসরি, বৃহস্পতিবার ভোর ৫টা ৩০মিনিট, সনি ইএসপিএন) ইকুয়েডর-পেরু (সরাসরি, বৃহস্পতিবার সকাল ৮টা, সনি ইএসপিএন) ত্রিদেশীয় সিরিজ দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া (পুনঃপ্রচার, রাত ৯টা ৩০ মিনিট, টেন ৩)

বাংলাদেশ থেকে আরো ৫ লাখ শ্রমিক নিবে সৌদি আরব

Image
সৌদি আরব বাংলাদেশ থেকে আরো ৫ লাখ শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবের শ্রমমন্ত্রী ড. মুফরেজ বিন সাদ আল হাকবানি এ সম্পর্কে বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে আরো ৫ লাখ জনশক্তি নিতে আগ্রহী।’ সৌদি শ্রমমন্ত্রী গত রোববার রাতে রয়্যাল কনফারেন্স প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসে এই আগ্রহের কথা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে বর্তমানে ৫ দিনের সরকারি সফরে সৌদি আরব অবস্থান করছেন। সৌদি মন্ত্রী বলেন, বাংলাদেশী শ্রমিকেরা এখানে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন। এছাড়া, প্রায় ৪২ হাজার নারী শ্রমিক গৃহকর্মে নিয়োজিত রয়েছেন। প্রধানমন্ত্রী এবং সৌদি শ্রমমন্ত্রী জনশক্তি নিয়োগের ক্ষেত্রে ব্যয় সংকোচনের জন্য মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বন্ধে একমত হন। শ্রমমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে শ্রমিক ছাড়াও চিকিৎসক, শিক্ষক এবং প্রকৌশলীদের নিয়োগ উন্মুক্ত করে দেয়ার লক্ষ্যও আমাদের রয়েছে। সৌদি আরবে মহিলা গৃহকর্মী নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী বলে...

মিতুর মোবাইল ফোনে এসএমএস পাঠাল কে?

Image
চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রীকে নৃশংসভাবে হত্যার দু’দিন পার হলেও শনাক্ত করা যায়নি খুনিদের। উদ্ধার করা যায়নি নিহত মাহমুদা খানম মিতুর মোবাইল ফোনটিও। এ ফোনেই খুনিরা ভুয়া এসএমএস পাঠিয়ে মিতুকে নির্ধারিত সময়ের আগেই ঘর থেকে বের করে এনেছিল বলে সন্দেহ করা হচ্ছে। নিহত মিতুর মোবাইলটি উদ্ধার করতে না পারায় অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা তদন্তকারীদের কাছে। গত শনিবার রাতে মিতুর ছেলে মাহিরের স্কুল থেকে এসএমএস দেওয়া হয়। প্রতিবেশী কয়েকজন নারী জানান, মিতু শনিবার রাতে তাদের সঙ্গে আলাপের সময় বলেছিলেন, স্কুল থেকে এসএমএস দিয়েছে, রোববার স্কুলে সমাবেশ আছে, তাই স্কুলবাস তাড়াতাড়ি আসবে। তবে এ ব্যাপারে মাহিরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অধ্যক্ষ কর্নেল আবু নাসের মো. তোহা জানান, স্কুল থেকে কোনো এসএমএস পাঠানো হয়নি। চট্টগ্রামের গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত থাকাকালে বাবুল আক্তার জঙ্গি দমন অভিযানে সাহসিকতার জন্য প্রশংসিত হয়েছিলেন। তবে বিভিন্নভাবে হুমকি আসতে থাকায় উদ্বিগ্ন ছিলেন তারা। ওআর নিজাম রোডের ওই বাসা বদলে ফেলার ইচ্ছার কথাও এক প্রতিবেশীকে বলেছিলেন মিতু। গত রোববার...

অ্যান্ড্রয়েডে বিলীন হচ্ছে ক্রোম ওএস

Image
স্মার্টফোন ও ট্যাবের জন্য গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি নোটবুকের জন্য রয়েছে ক্রোম অপারেটিং সিস্টেম। তবে অ্যান্ড্রয়েডের সাথে ক্রোম ওএস একীভূত করার কথা ভাবছে গুগল। স্মার্টফোন ও ট্যাবের জন্য গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি নোটবুকের জন্য রয়েছে ক্রোম অপারেটিং সিস্টেম। তবে অ্যান্ড্রয়েডের সাথে ক্রোম ওএস একীভূত করার কথা ভাবছে গুগল। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।  ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সাল থেকেই নতুনরূপে তৈরি অপারেটিং সিস্টেমটি পাওয়া যাবে। আর আগামী বছর একীভূত করা অপারেটিং সিস্টেমটি পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হতে পারে।  কিন্তু ঠিক কিভাবে গুগল এই অপারেটিং সিস্টেম তৈরি করবে তা এখনও পরিষ্কার নয়। এসব বিষয়ে একজন বিশেষজ্ঞ জানান, এমনটা হতে পারে যে গুগল তার ক্রোম সিস্টেমে থাকবে এবং একইসঙ্গে জন্য তিনটি অপারেটিং সিস্টেম চালু রাখবে। ক্রোমকে অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করা হলে সেটার একটা নতুন নামও থাকবে বলে জানায় গুগল। তবে গ্রাহকদের জন্য এটা নতুন কোনো খবর নয়। এর আগে ২০১৪ সালে গুগল কর্মকর্তারা জান...

অ্যাপলের ১৫ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা

Image
 সব রেকর্ড ছাড়িয়ে ২০১৬ অর্থবছরের জন্য ১৫ বিলিয়ন ইউএস ডলারের বাজেট ঘোষণা করলো প্রতিষ্ঠানটি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১১ লাখ কোটিরও বেশি। বিগত অর্ধদশকে অ্যাপলের বাজেট বেড়েছে বিদ্যুৎগতিতে। তবে সব রেকর্ড ছাড়িয়ে ২০১৬ অর্থবছরের জন্য ১৫ বিলিয়ন ইউএস ডলারের বাজেট ঘোষণা করল প্রতিষ্ঠানটি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১১ লাখ কোটিরও বেশি। ২০১৫ সালেই এর পরিমাণ ছিলো ১১.২ বিলিয়ন ডলার। আর সেটা এরা প্রায় চার বিলিয়ন বেড়ে দাড়ালো ১৫ বিলিয়ন ডলারে। তবে সবচেয়ে বড় পরিবর্তনটি আসে আদতে ২০১১ থেকে ২০১২ সালে। সেসময় আগের বছরের তুলনায় তারা ১০ বিলিয়ন ডলার বেশি বাজেটের প্রস্তাব দেয়। সে তুলনায় ২০১৩ সালের বৃদ্ধি কমই বলতে হবে। তারা ৩ বিলিয়ন ডলার যোগ করে পরবর্তী বাজেট ঘোষণা করে। বাজেটের ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই অ্যাপলের ধারে কাছেও নেই। সেক্ষেত্রে অ্যাপালৈর একমাত্র প্রতিদ্বন্দ্বি ভাবা হচ্ছে স্যামসাংকে। দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটি সামনের অর্থবছরে ২৪ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্যামসাং এর এতো বড় বাজেটের কারণ হতে পারে এ বছর আইফোনের তুলনায় তাদের ...

অ্যাপলে চাকরি পেতে গেলে যে ৩৩টি কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়

Image
গুগল এবং অন্যান্য বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মত অ্যাপল চাকরিপ্রার্থীদের পূর্বেকার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কারিগরি ও কিছু চমকপ্রদ বুদ্ধিভিত্তিক প্রশ্ন করে থাকে। একাধারে চ্যালেঞ্জিং ও উত্তেজনাপূর্ণ কর্মক্ষেত্র হিসেবে অ্যাপল বিশ্বজনীন। আর তাই অ্যাপলে চাকরি পাওয়াটা যে মোটেও সহজসাধ্য নয় তা আঁচ করাটা কঠিন কিছু নয়। গুগল এবং অন্যান্য বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মত অ্যাপল চাকুরিপ্রার্থীদের পূর্বেকার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কারিগরি ও কিছু চমকপ্রদ বুদ্ধিভিত্তিক প্রশ্ন করে থাকে। সংবাদমাধ্যম  বিজনেস ইনসাইডার  সম্প্রতি গ্লাসডোরে পোস্ট করা এরকমই কিছু ইন্টারভিউয়ের কঠিন প্রশ্নকে একত্রে প্রকাশ করেছে। কিছু গাণিতিক প্রশ্ন রয়েছে। আবার অন্য প্রশ্নগুলো সরল হলেও উত্তর দিতে ভালোই বেগ পোহাতে হতে পারে চাকুরিপ্রার্থীদের। সফটওয়্যার প্রকৌশলী পদে চাকরিপ্রার্থী   আপনার কাছে যদি দুটি ডিম থাকে আর আপনি নির্ণয় করতে চান ঠিক কত উপর থেকে ডিম দুটোকে ফেললেও সেটি ভাঙ্গবে না, এটি কিভাবে করবেন আপনি? এর সন্তোষজনক উত্তর কি? ফ্যামিলি রুম স্পেশালিস্ট পদে চাকরিপ্রার্থী   ...